বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কর্মক্ষেত্রে চটকদার ভাষা: দক্ষতার প্রমাণ নাকি দুর্বলতার আড়াল? প্রাথমিকে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, পিএসসির মাধ্যমে ১১২২ পদে নিয়োগ, অপেক্ষায় ৭ লাখ প্রার্থী Free Word Counter Tool দিয়ে সহজেই শব্দ গণনা করুন (Students & Writers এর জন্য গাইড) ফ্রি Backlink Maker Tool দিয়ে কীভাবে ওয়েবসাইটের র‍্যাংক বাড়াবেন (২০২৬ গাইড) ActionAid Bangladesh-এ ১০টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর বিধিনিষেধ জারি বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন শেষ ১৫ মার্চ নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে ১২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ইরান নারী ফুটবল দলের আরও দুই সদস্যকে মানবিক ভিসা দিল অস্ট্রেলিয়া
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে ১২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
/ ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ মার্চ ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ভর্তি খরচ 2026, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল সাভার, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ধানমন্ডি, গণস্বাস্থ্য হাসপাতাল নবীনগর ডাক্তার লিস্ট, গণস্বাস্থ্য হাসপাতাল সাভার ডাক্তার লিস্ট, গণস্বাস্থ্য হাসপাতাল নবীনগর ফোন নাম্বার,
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ

ঢাকার সাভারের মির্জানগরে অবস্থিত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও এর ডেন্টাল ইউনিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১২টি ভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এসব পদে আবেদন করতে আগ্রহীদের সম্পূর্ণ নন-প্র্যাকটিসিং হতে হবে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের ধূমপান ও পান সেবন থেকে বিরত থাকতে হবে। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

মেডিকেল কলেজ অংশ

মেডিকেল কলেজ শাখায় একাধিক প্রশাসনিক ও একাডেমিক পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো

অধ্যক্ষ (প্রিন্সিপাল) – প্রশাসন বিভাগে
উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) – প্রশাসন বিভাগে

এ ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। বিভাগগুলো হলো
এনাটমি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, মেডিসিন এবং সার্জারি।

সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, নবজাতক ও শিশু, সার্জারি, শিশু সার্জারি এবং নাক-কান-গলা বিভাগে।

সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য বিভাগগুলো হলো
এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন সার্জারি, গাইনি অ্যান্ড অবস, কার্ডিওলজি, হেমাটোলজি এবং অর্থোপেডিকস।

এছাড়াও নিয়োগ দেওয়া হবে

কিউরেটর (এনাটমি বিভাগ)

রেজিস্ট্রার (মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, নবজাতক ও শিশু, নাক-কান-গলা, রেডিওলজি অ্যান্ড ইমেজিং)

প্রভাষক (এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস, কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ, প্যাথলজি, মাইক্রোবায়োলজি)

ডেন্টাল ইউনিট

ডেন্টাল ইউনিটেও বিভিন্ন বিভাগে একাধিক শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।

অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে নিম্নলিখিত বিভাগগুলোতে

সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস ও ডেন্টাল এনাটমি

ডেন্টাল থেরাপিউটিকস

পেরিওডন্টোলজি ও ওরাল প্যাথোলজি

কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস

প্রোস্থোডন্টিকস

পেডোডন্টিকস ও ডেন্টাল পাবলিক হেলথ

অর্থোডোন্টিকস

ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ধারিত নীতিমালা অনুযায়ী।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন ও ভাতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

আবেদন করার পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে

সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি

দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

জাতীয় পরিচয়পত্রের কপি

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)

আবেদনপত্রের খামের ওপর অবশ্যই যে পদের জন্য আবেদন করা হচ্ছে সেই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা:
অধ্যক্ষ
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ
মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা–১৩৪৪।

আবেদনের শেষ সময়

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১০ দিনের মধ্যে, অর্থাৎ ২০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...

সর্বমোট প্রকাশিত : 46