সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) শীর্ষ পর্যায়ের একটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে একজন যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাকে নিয়োগ দেবে।
পদের বিবরণ
-
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
-
পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিএ অথবা এম.কম ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে—
-
৫-এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.৫
-
৪-এর স্কেলে কমপক্ষে সিজিপিএ ২.৫ থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছরের পেশাগত অভিজ্ঞতা আবশ্যক। এর মধ্যে বিদ্যুৎ খাতে সিনিয়র ম্যানেজমেন্ট পর্যায়ে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে।
চাকরির ধরন
নিয়োগটি হবে ৩ বছর মেয়াদি চুক্তিভিত্তিক। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়ন করা যাবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হবে
-
মাসিক মূল বেতন: ১,৪৯,০০০ টাকা
-
মূল বেতনের ৫০ শতাংশ হারে বাসাভাড়া
-
বছরে দুটি উৎসব বোনাস
-
বৈশাখী ভাতা
-
প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
-
গোষ্ঠী বিমা
-
ছুটি ভাতা
-
চিকিৎসা সুবিধা
-
জ্বালানি সুবিধা
-
চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠান নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে
-
তিন কপি পাসপোর্ট সাইজের ছবি
-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি
-
জাতীয় পরিচয়পত্রের কপি
আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।
আবেদন পাঠানোর ঠিকানা
কোম্পানি সেক্রেটারি
বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল)
আইইবি ভবন (অষ্টম তলা),
৮/এ, রমনা, ঢাকা।
আবেদনের শেষ সময়
২৮ ফেব্রুয়ারি ২০২৬, অফিস চলাকালীন সময়ের মধ্যে।




















আপনার মন্তব্য প্রদান করুন...