দেশের স্বনামধন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ব্যাংকটির জেনারেল অডিট বিভাগে ট্রেইনি জুনিয়র অফিসার পদে একাধিক প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পূর্ব অভিজ্ঞতা না থাকলেও এই পদে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল অডিট)
পদসংখ্যা: নির্দিষ্ট করা হয়নি
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা
প্রার্থীর অবশ্যই সিএ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) কোর্স সম্পন্নের পূর্ণ সার্টিফিকেট থাকতে হবে। চাকরির অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়, ফলে নতুনরাও আবেদন করার সুযোগ পাবেন।
বয়সসীমা
এই পদের জন্য বয়সের কোনো নির্দিষ্ট সীমা উল্লেখ করা হয়নি।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো শাখা বা অফিসে কর্মরত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বেতন ও সুযোগ–সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা বেতন পাবেন। পাশাপাশি ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য আর্থিক ও অার্থিক-বহির্ভূত সুবিধাও প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফরম পেতে নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদন গ্রহণ করা হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।




















আপনার মন্তব্য প্রদান করুন...