বেসরকারি উন্নয়ন সংস্থা আশা সারাদেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র লোন অফিসার পদে মোট ১ হাজার ৪৫৫ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত তথ্য
পদের নাম: জুনিয়র লোন অফিসার
মোট পদসংখ্যা: ১,৪৫৫টি
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীর যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। জিপিএর ক্ষেত্রে ৫.০০ স্কেলে কমপক্ষে ২.৫০ অথবা ৪.০০ স্কেলে ন্যূনতম ২.০০ থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
শিক্ষানবিশকালীন সময়ে মাসিক মোট বেতন দেওয়া হবে ২৩,৯০৯ টাকা। স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে বেতন বৃদ্ধি পেয়ে মাসিক ৩০,২৯৭ টাকা হবে।
আবেদন পদ্ধতি
যাঁরা আবেদন করতে ইচ্ছুক, তাঁদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে প্রেসিডেন্ট–আশা বরাবর সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের ঠিকানায়। খামের ওপর অবশ্যই আবেদনকারীর নিজ জেলা ও পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদন গ্রহণের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
-
কেবল বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করার সুযোগ পাবেন।
-
যারা এমআরএ নিবন্ধিত স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা রাখেন, তাঁদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার (এলও) পদে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
-
লোন অফিসার হিসেবে শিক্ষানবিশ অবস্থায় মাসিক মোট বেতন হবে ২৭,২৪০ টাকা এবং স্থায়ী হলে বেতন দাঁড়াবে ৩৪,১৪৬ টাকা।




















আপনার মন্তব্য প্রদান করুন...