রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্যারাসিটামল সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন নিয়োগ: দুটি পদে আবেদন চলছে, শেষ সময় ২৫ মার্চ ২০২৬ বিইউপিতে অধ্যাপক থেকে অফিস সহায়ক পদে নিয়োগ, আবেদন শেষ ১২ মার্চ এনজিওগ্রাম ছাড়া কি হার্টের রক্তনালির ব্লক ধরা সম্ভব? বাংলাদেশ নবজাতক হাসপাতালে ৭২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩১ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ইস্টার্ন ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৭ মার্চ পূবালী ব্যাংক-এ ১১৫ পদে নিয়োগ আবেদন শেষ ১৬ মার্চ ২০২৬ অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাসিক বেতন ৪৫ হাজার টাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের প্রক্রিয়া কবে শেষ হতে পারে জেনেনিন
প্যারাসিটামল সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরি
/ ৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৭ মার্চ ২০২৬
প্যারাসিটামল 650 এর কাজ কি, প্যারাসিটামল এর পার্শ্বপ্রতিক্রিয়া, প্যারাসিটামল 500 এর কাজ কি, প্যারাসিটামল 1000 এর কাজ কি, প্যারাসিটামল খাওয়ার নিয়ম, প্যারাসিটামল এর গাঠনিক সংকেত, প্যারাসিটামল ট্যাবলেট এর কাজ কি, নাপা প্যারাসিটামল এর কাজ কি,
জ্বর বা ব্যথার প্রথম ও প্রধান সমাধান হলো প্যারাসিটামল

দৈনন্দিন জীবনে জ্বর, মাথাব্যথা কিংবা শরীরের হালকা ব্যথা কমানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ও সহজলভ্য ওষুধগুলোর একটি হলো প্যারাসিটামল। সহজে পাওয়া যায় এবং দামও তুলনামূলক কম হওয়ায় অনেকেই সামান্য অসুস্থতা হলেই এটি সেবন করেন। চিকিৎসাবিজ্ঞানে এটি তুলনামূলকভাবে নিরাপদ ওষুধ হিসেবে পরিচিত এবং প্রেসক্রিপশন ছাড়াও ফার্মেসি থেকে পাওয়া যায়। তবে প্রয়োজনের অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে এই ওষুধও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

প্যারাসিটামল নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

প্যারাসিটামল সম্পর্কে সবচেয়ে বেশি প্রচলিত ভুল ধারণা হলো—এই ওষুধ যতবার খুশি খাওয়া যায় এবং এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বাস্তবে বিষয়টি মোটেও এমন নয়। প্রতিটি ওষুধের মতো প্যারাসিটামলেরও নির্দিষ্ট ডোজ রয়েছে। অনেকেই মনে করেন, বেশি পরিমাণে বা ঘন ঘন খেলে জ্বর দ্রুত কমে যাবে। কিন্তু অতিরিক্ত প্যারাসিটামল লিভারের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে লিভারের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।

আরেকটি ধারণা হলো, খালি পেটে প্যারাসিটামল খাওয়া ঠিক নয়। প্রকৃতপক্ষে প্যারাসিটামল খালি পেটে খেলেও এর কার্যকারিতায় কোনো সমস্যা হয় না। তবে যাঁদের দীর্ঘদিনের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে, তাঁদের জন্য খাবারের পর এটি গ্রহণ করা বেশি নিরাপদ।

অনেকে আবার মনে করেন, প্যারাসিটামল খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হয়। আসলে সাধারণত এই ওষুধ গ্যাস্ট্রিক বা অতিরিক্ত অ্যাসিডিটি তৈরি করে না, যা অন্য অনেক ব্যথানাশক ওষুধ করতে পারে।

যেসব ওষুধের সঙ্গে প্যারাসিটামল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন

১. রক্ত পাতলা করার ওষুধ
যাঁরা নিয়মিত ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করেন, তাঁরা দীর্ঘ সময় বেশি মাত্রায় প্যারাসিটামল সেবন করলে রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে এবং ওষুধের কার্যকারিতায় পরিবর্তন আসতে পারে।

২. প্যারাসিটামলযুক্ত অন্যান্য ওষুধ
সর্দি, কাশি বা শরীরের ব্যথার জন্য অনেক ধরনের ওষুধ বাজারে পাওয়া যায়। এসব ওষুধের অনেকগুলোর মধ্যেই প্যারাসিটামল থাকে। আলাদা আলাদা ওষুধ খাওয়ার ফলে অজান্তেই শরীরে প্যারাসিটামলের মাত্রা বেড়ে যেতে পারে, যা “হিডেন ওভারডোজ” নামে পরিচিত।

৩. খিঁচুনি বা মৃগীরোগের ওষুধ
মৃগীরোগের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ যেমন কার্বামাজেপিন, ফেনাইটোইন বা ফেনোবারবিটল লিভারের কিছু এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এর ফলে প্যারাসিটামল ভেঙে শরীরে বিষাক্ত উপাদান তৈরি হতে পারে, যা লিভারের কোষের জন্য ক্ষতিকর।

৪. যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ
যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ, বিশেষ করে আইসোনিয়াজিড, প্যারাসিটামলের সঙ্গে প্রতিক্রিয়া করে লিভারের ক্ষতি করতে পারে। তাই যক্ষ্মার চিকিৎসা চলাকালে কোনো ব্যথানাশক গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৫. অ্যালকোহল
অ্যালকোহল ও প্যারাসিটামলের সংমিশ্রণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিয়মিত মদ্যপান করেন এমন ব্যক্তিরা প্যারাসিটামল সেবন করলে লিভার বিকল হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, কারণ উভয়ই লিভারের মাধ্যমে বিপাক হয় এবং লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

সঠিকভাবে প্যারাসিটামল ব্যবহারের কিছু নিয়ম

মাত্রা সম্পর্কে সচেতনতা
একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি সাধারণত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪ থেকে ৬ গ্রাম পর্যন্ত প্যারাসিটামল গ্রহণ করতে পারেন। তবে জ্বর দুই দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শিশুদের ক্ষেত্রে সতর্কতা
শিশুদের জন্য প্যারাসিটামলের ডোজ নির্ধারণ করা হয় তাদের ওজন অনুযায়ী। বড়দের ট্যাবলেট ভেঙে আন্দাজে শিশুদের খাওয়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তা গুরুতর সমস্যার কারণ হতে পারে।

জ্বর হলে আগে তাপমাত্রা মাপুন
শরীরের তাপমাত্রা যদি ১০০ ডিগ্রি ফারেনহাইটের নিচে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে ওষুধ না খেয়েও বিশ্রাম, পর্যাপ্ত পানি পান এবং হালকা ঠান্ডা পানিতে ভেজানো কাপড় দিয়ে শরীর মুছে জ্বর কমানোর চেষ্টা করা যেতে পারে। এতে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করার সুযোগ পায়।

শেষকথা

সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে প্যারাসিটামল একটি কার্যকর ও নিরাপদ ওষুধ। তবে সামান্য মাথাব্যথা বা শরীরের হালকা অস্বস্তিতেই বারবার ওষুধ খাওয়ার অভ্যাস ঠিক নয়। পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্য সচেতনতা অনেক ক্ষেত্রেই ওষুধের প্রয়োজন কমিয়ে দিতে পারে। মনে রাখতে হবে, সচেতন ব্যবহারই সুস্থ জীবনের প্রধান চাবিকাঠি।

আপনার মন্তব্য প্রদান করুন...

সর্বমোট প্রকাশিত : 35