Chittagong University of Engineering and Technology (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ একাধিক পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের যোগ্য নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক ক্যাটাগরিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।
পুরকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক
এ ছাড়া প্রশাসনিক ও অন্যান্য পদেও নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে
ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) – ১ জন
ডেপুটি রেজিস্ট্রার (আইন/স্টেট, নিরাপত্তা) – ১ জন
উপপরিচালক (অডিট) – ১ জন
আইটি বিজনেস ইনকিউবেটরের সহকারী পরিচালক (প্রশাসন) – ১ জন
সেকশন অফিসার – ১ জন
আইটি বিজনেস ইনকিউবেটরের সহকারী পরিচালক (প্রকৌশল) – ১ জন
সহকারী প্রোগ্রামার – ১ জন
হিসাব সহকারী – ১ জন
সহকারী বাবুর্চি – ২ জন
বেতন কাঠামো ও বয়সসীমা
বিভিন্ন পদের জন্য নির্ধারিত বেতন ও বয়সসীমা আলাদা করা হয়েছে।
অধ্যাপক: বেতন ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা; বয়সসীমা সর্বোচ্চ ৫২ বছর
সহযোগী অধ্যাপক: বেতন ৫০,০০০–৭১,২০০ টাকা; বয়সসীমা সর্বোচ্চ ৪৮ বছর
ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক (অডিট): বেতন ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা; বয়সসীমা ৪৫ বছর
সহকারী অধ্যাপক: বেতন ৩৫,৫০০–৬৭,০১০ টাকা; বয়সসীমা ৪০ বছর
প্রভাষক: বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা; বয়সসীমা ১৮–৩২ বছর
সেকশন অফিসার ও সহকারী প্রোগ্রামার: বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা; বয়সসীমা ১৮–৩২ বছর
হিসাব সহকারী: বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা; বয়সসীমা ১৮–৩২ বছর
সহকারী বাবুর্চি: বেতন ৮,২৫০–২০,০১০ টাকা; বয়সসীমা ১৮–৩২ বছর
আবেদন করার নিয়ম
অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, ডেপুটি রেজিস্ট্রার, উপপরিচালক, সহকারী প্রোগ্রামার ও সেকশন অফিসার পদের জন্য নির্ধারিত আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।
অন্যদিকে হিসাব সহকারী ও সহকারী বাবুর্চি পদের আবেদন সাধারণ সাদা কাগজে করতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলি ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।
আবেদন ফি
৩য় থেকে ১০ম গ্রেড: ২০০ টাকা
১১তম থেকে ১২তম গ্রেড: ১৫০ টাকা
১৩তম থেকে ১৬তম গ্রেড: ১০০ টাকা
১৭তম থেকে ২০তম গ্রেড: ৫০ টাকা
এই অর্থ Sonali Bank Limited–এর সিইউইটি শাখা, চট্টগ্রাম-এর অনুকূলে ‘রেজিস্ট্রার, CUET, চট্টগ্রাম’ বরাবর ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
দরখাস্ত জমা দেওয়ার শেষ সময়
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের ক্ষেত্রে ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে।
সহকারী অধ্যাপক, প্রভাষক, ডেপুটি রেজিস্ট্রার, উপপরিচালক, সহকারী প্রোগ্রামার ও সেকশন অফিসার পদের জন্য ৭ সেট আবেদনপত্র প্রয়োজন।
হিসাব সহকারী ও সহকারী বাবুর্চি পদের জন্য জমা দিতে হবে ২ সেট আবেদনপত্র।
সব আবেদনপত্র আগামী ৩১ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্মীদের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা প্রযোজ্য হবে না। এছাড়া শিক্ষক পদে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার সুযোগ রয়েছে।






















আপনার মন্তব্য প্রদান করুন...