নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও বিভিন্ন প্রশাসনিক পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৪ ধরনের পদে ৪র্থ থেকে ২০তম গ্রেড পর্যন্ত মোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ মার্চ ২০২৬।
শিক্ষক পদসমূহ
১. সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ২টি
বিভাগ: আইন (১), হিসাববিজ্ঞান (১)
বেতন স্কেল: ৫০,০০০ – ৭১,২০০ টাকা
গ্রেড: ৪
২. সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ২টি
বিভাগ: আইন (১), হিসাববিজ্ঞান (১)
বেতন স্কেল: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা
গ্রেড: ৬
৩. প্রভাষক
পদসংখ্যা: ২টি
বিভাগ: আইন (১), হিসাববিজ্ঞান (১)
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯
প্রশাসনিক ও অন্যান্য পদ
৪. পিএস টু ভিসি (সেকশন অফিসার)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯
৫. হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯
৬. সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯
৭. প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
৮. হিসাবরক্ষক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
৯. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
১০. গাড়িচালক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
১১. সহকারী কুক
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা
গ্রেড: ২০
১২. অফিস সহায়ক
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৩. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৪. অফিস সহায়ক (অতিরিক্ত)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদন করার পদ্ধতি
শিক্ষক পদে আবেদন করতে হলে ৮ কপি এবং প্রশাসনিক পদে ৬ কপি আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত ফরম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।
সম্পূর্ণ আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে নিচের ঠিকানায়
রেজিস্ট্রার
নওগাঁ বিশ্ববিদ্যালয়
বাইপাস সড়ক, বরুনকান্দি মোড়
নওগাঁ–৬৫০০
আবেদন ফি
আবেদনকারীদের ৬০০ টাকা আবেদন ফি জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়
এই নিয়োগে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১২ মার্চ ২০২৬। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না।

























আপনার মন্তব্য প্রদান করুন...